প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
মিথ্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক গোলাপ মিয়া
সাংবাদিক মোঃ গোলাপ মিয়া নামে থানা পুলিশ কর্তৃক দায়ের করা মামলা জেলা দায়রা জজ আদালত খালাস দিয়েছে। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাংবাদিক মোঃ গোলাপ মিয়াকে একটি মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) লালমনিরহাটের জেলা ও দায়রা জজ মোঃ হায়দার আলীর আদালত এ রায় দেন।সাংবাদিক মোঃ গোলাপ মিয়া আদিতমারী প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ৩ বারের নির্বাচিত বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।গোলাপ মিয়ার দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন সমাজকল্যাণমন্ত্রীর যোগসাজশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও থানা পুলিশের মাধ্যমে তাঁর বিরুদ্ধে ধারাবাহিকতা ১১ টি মিথ্যা মামলা দায়ের করা হয়। এসব মামলার মধ্যে মোট ১১টি মামলা থেকে আদালত সাংবাদিক মোঃ গোলাপ মিয়া কে খালাস দিয়েছেন এবং একটি মামলার বাদী মিথ্যা মামলা দায়ের করার অপরাধে দুই মাসে সাজা ভোগ করেছে । প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ গোলাপ মিয়া আরও জানান, সংশ্লিষ্ট মামলায় তৎকালীন পুলিশ কর্তৃক চার্জশিট দাখিল এবং সাবেক থানা পুলিশ কর্মকর্তার সাক্ষ্য প্রদান করা হলেও বিচারিক প্রক্রিয়ায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে খালাস দেন।সাংবাদিক গোলাপ মিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো থেকে ধারাবাহিকভাবে খালাস পাওয়ার ঘটনাকে তাঁর দীর্ঘ আইনি লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত