প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
হাকিমপুরে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
দিনাজপুরের হাকিমপুর থানা-পুলিশের অভিযানে জিআর ও সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার দুই আসামিকে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হাকিমপুর উপজেলার পাউশগাড়া এলাকার সাইফুল ইসলাম সুমনের ছেলে মো. সুমন (৩৯)। তিনি সিআর নং-৭০/২৪ (হাকিমপুর) মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।অপরজন হলেন হাকিমপুর উপজেলার বলরামপুর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. ফরহাদ হোসেন বাবু (৩৫)। তিনি জিআর নং-৩৪৬/১৭ (হাকিমপুর) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।হাকিমপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি বাদশা আলম বলেন, গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত