প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
ধুনটে গুণিজন সংবর্ধনা ও প্রকাশনা উৎসব
বগুড়ার ধুনটে নানা আয়োজনের মধ্য দিয়ে মনন সাহিত্য সংগঠনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণ, প্রকাশনা উৎসব, গুণিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় ধুনট সরকারি ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে মনন সাহিত্য সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি মোখলেছুর রহমান আজুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজিবুজ্জামান রাজিব, উপদেষ্টা সরকার সোহেল আহমেদ ও সাংবাদিক আবদুল জলিল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর। অনুষ্ঠানের উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. অনীক মাহমুদ, সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর খৈয়াম কাদের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আমিনুল ইসলাম, প্রাবন্ধিক ও গবেষক ড. গোলাম মোস্তফা, ধুনট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ছোলায়মান হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক।অনুষ্ঠানে এম. আর. জামানের হাওয়ার ভেলা, এম. আর. টি. আরজুর ভালোবাসার জলরঙ এবং মনন সাহিত্য সংগঠনের মুখপত্র নুড়ি–এর মোড়ক উন্মোচন করা হয়।পরে সাহিত্য, শিক্ষা, গবেষণা, সমাজসেবা, সাংবাদিকতা ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া কাব্যসাহিত্য, কথাসাহিত্য, প্রবন্ধসাহিত্য এবং চিত্র ও ভাস্কর্যশিল্পে অবদানের জন্যও সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত