প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
পাঁচবিবিতে পদ্মবীণা বৌদ্ধ বিহারে কঠিনচীবর দান উৎসব উদযাপন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কঠিন চীবরদান। প্রবারণা পূর্ণিমার পর ৩ মাস ধরে উদযাপিত হবে এই উৎসব। সেই উৎসবের অংশ হিসেবে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের পিরপাল পদ্মবীণা ও শিশু নিকেতন বৌদ্ধ বিহারের আয়োজনে উক্ত মন্দিরে আজ ৩১ শে অক্টোবর শুক্রবার বৌদ্ধ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে কঠিন চীবর দানোত্তম উৎসব অনুষ্ঠিত হয়েছে।সকালে পদ্মবীণা বৌদ্ধ বিহারে অষ্ট পরিস্কারসহ সংঘদান, শিবলী পূজা, উপগুপ্ত পূজা, পঞ্চশীল প্রার্থনা ও ভিক্ষুদের জীবন প্রদানসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে ঐ এলাকার বৌদ্ধ ধর্মালম্বীরা। তুলা থেকে সুতা তৈরি,সে সূতায় চীবর তৈরীর কাজটি ২৪ ঘন্টার মধ্যে সম্পাদন করে তা ভিক্ষুদের দান করতে হয়। তাই একে কঠিন চীবর দান বলা হয়। এই উৎসবের শুভ উদ্বোধন করেন,পদ্মবীণা বদ্ধবিহারের অধ্যক্ষ করুণা ভদ্র। স্বধর্ম দেশনায় সভাপতিত্ব করেন,হরিরামপুর ছাতনিপাড়া আনন্দ বৌদ্ধবিহারের অধ্যক্ষ সংঘনায়ক সোমানন্দ মহাথেরো। এতে প্রধান অতিথি হিসেবে স্বধর্ম আলোচনা করেন,পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুশীলপ্রিয় ভিক্ষু।বিশেষ অতিথি হিসাবে স্বধর্ম আলোচনা করেন, উচাই নির্মলা ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘরত্ন মহা থেরো ও পদ্মবীণা বৌদ্ধ বিহারের সভাপতি সুনীতি প্রিয় ভিক্ষু।বিশেষ অতিথি ছিলেন, নীলফামারী বৌদ্ধবিহারের সভাপতি বুদ্ধপ্রিয় শ্রামণ ,উপজেলা বৌদ্ধ উৎসব উদযাপন কমিটির সেক্রেটারি শাসন প্রিয় মৃগাঙ্গ সরকার, উচাই নির্মলা ত্রিরত্ন বৌদ্ধ বিহারের সভাপতি সন্তোষ কুমার মালো ও পদ্মবীণা বৌদ্ধ বিহারের সভাপতি অঞ্জলী রানী। পরে অনুষ্ঠানে দায়ক দায়িকারা ভান্তেকে চীবর দান করেন ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত