প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
জয়পুরহাটে সেরা গার্লস ক্যাডেট কলেজ
এইচএসসি পরীক্ষায় এ বছর জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজ জেলার শীর্ষ স্থান অর্জন করেছে। এই কলেজ থেকে ৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪৮ জন জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে, এবার জয়পুরহাট সরকারি কলেজের মোট ১১৫৮ পরিক্ষার্থী মধ্যে পাশ করেছে ৮৫৪ জন এবং জিপিএ ৫ পেয়েছে ৬৩ জন। পাশের হার ৭৩.৭৫% এছাড়া জয়পুরহাট সরকারি মহিলা কলেজেট ৭৩১ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৪৭ জন। জিপিএ ৫ পেয়েছে ১২ জন। পাশের হার ৬১ .১৫ % জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ জানান, এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যেরই অংশ। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিক নির্দেশনা এবং কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম সুযোগ্য তত্ত্বাবধানে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এ ঈর্ষণীয় সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।পরীক্ষার্থীরা তাদের এ সাফল্যের পেছনে কলেজ কর্তৃপক্ষ শিক্ষকবৃন্দ এবং বিশেষভাবে তাদের অভিভাবকবৃন্দের সহযোগিতার কথা উল্লেখ করেন। কলেজের অধ্যক্ষ মোঃ ইয়াছিন আশা প্রকাশ করেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অক্ষুণ্ণ থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত