প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
পাঁচবিবিতে ঐতিহাসিক বৌদ্ধ বিহারে কঠিনচীবর দান উৎসব
বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কঠিন চীবরদান। প্রবারণা পূর্ণিমার পর ৩ মাস ধরে উদযাপিত হচ্ছে এই উৎসব। সেই উৎসবের অংশ হিসেবে পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই গ্রামের ঐতিহাসিক পাথরঘাটা বৌদ্ধ বিহারের ৩১ শে অক্টোবর শনিবার বৌদ্ধ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ১৪তম কঠিন চীবর দানোত্তম উৎসব অনুষ্ঠিত হয়েছে।পাথরঘাটা বৌদ্ধ বিহার ও মালো সংস্কৃতিক একাডেমি দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে।সকালে বিহারে মন্দিরে সকালে বুদ্ধুপুজা, শিবলী পূজা, হাজার বাতি প্রজ্বলন,ফানুস বাতি উত্তোলন, কল্পতরুসহ অষ্ট পরিস্কারসহ সংঘদান,শিবলী পূজা, উপগুপ্ত পূজা, পঞ্চশীল প্রার্থনা ও ভিক্ষুদের জীবন প্রদানসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে বৌদ্ধ ধর্মালম্বীরা। তুলা থেকে সুতা তৈরি,সে সূতায় চীবর তৈরীর কাজটি ২৪ ঘন্টার মধ্যে সম্পাদন করে তা ভিক্ষুদের দান করতে হয়। তাই একে কঠিন চীবর দান বলা হয়। কঠিন চীবরদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও শুভ উদ্বোধন ঘোষণা করেন,পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুশীলপ্রিয় ভিক্ষু।উচাই নির্মলা বৌদ্ধ বিহারের সভাপতি বাবু সন্তোষ কুমার মালোর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে স্বধর্ম আলোচনা করেন,হরিরামপুর ছাতনিপাড়া আনন্দ বৌদ্ধবিহারের অধ্যক্ষ সংঘনায়ক সোমানন্দ মহাথেরো। বিশেষ অতিথি হিসাবে স্বধর্ম আলোচনা করেন, রংপুর মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র ভিক্ষু, নীলফামারী বৌদ্ধবিহারের সভাপতি বুদ্ধপ্রিয় শ্রামণ,আটাপুর ভাবনাকেন্দ্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুনীতিপ্রিয় ভিক্ষু,বারোকান্দী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বাবুল সিংহ,পীরপাল পদ্মবীণা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত করুনাভদ্র ভিক্ষু,ও উপজেলা বৌদ্ধ উৎসব উদযাপন কমিটির সেক্রেটারি শাসন প্রিয় মৃগাঙ্গ সরকার প্রমুখ। পরে দায়ক-দায়িকারা ভান্তেকে কঠিন চীবর দান করার মধ্য দিয়ে এই উৎসব পালন করেন । এছাড়াও বৌদ্ধ বিহারের পক্ষ থেকে ৮০০ বিভিন্ন ধর্মীয় গরীব অসহায় মানুষকে নগদ অর্থ শাড়ি চাদর বালতিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।শেষে সন্ধ্যায় মালো সাংস্কৃতিক একাডেমির পরিচালনায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ক্লোজআপ ওয়ানের শিল্পী রিঙ্কু এবং বাংলাদেশ টেলিভিশনের শিল্পী দিলীপ মালোসহ স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত