প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক তিনটি অভিযানে ১ হাজার ১৬৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে। জব্দকৃত এসব সিরাপের সিজার মূল্য ১ লাখ ৭৫ হাজার ৫০ টাকা।রোববার (১ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ১ নভেম্বর ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ রুদ্রানী, বিরামপুর ও কাটলা স্থায়ী বিওপি পৃথকভাবে তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসব অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে মোট ১ হাজার ১৬৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭৫ হাজার ৫০ টাকা।ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে ধারাবাহিকভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দসহ সংশ্লিষ্ট আসামিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত