প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
পোরশায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয়
নওগাঁর পোরশা উপজেলায় উচ্চমাধ্যমিক ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। বিশেষ করে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় পাসের হার মাত্র ১৯ দশমিক ৫৭ শতাংশ। উপজেলার চারটি কলেজে মোট ৩২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ৬৩ জন। কোনো শিক্ষার্থীই জিপিএ-৫ অর্জন করতে পারেননি। এ ফলাফল উপজেলার সামগ্রিক শিক্ষার মান ও শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্নের সৃষ্টি করেছে।প্রাপ্ত ফলাফল অনুযায়ী, পোরশা উপজেলায় এইচএসসি, আলিম ও কারিগরি (বিএম) বিভাগে মোট ৫৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২০৫ জন। তিনটি বিভাগ মিলিয়ে সামগ্রিক পাসের হার প্রায় ৩৮ দশমিক ১৭ শতাংশ।উপজেলার সাধারণ কলেজগুলোর ফলাফলে দেখা গেছে, পোরশা সরকারি ডিগ্রি কলেজে ৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৮ জন। পাসের হার ২৪ শতাংশ।গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজে ১৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ২১ জন। পাসের হার ১১ দশমিক ৪৮ শতাংশ, যা সাধারণ কলেজগুলোর মধ্যে সবচেয়ে কম।নিতপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে ৩০ জনের মধ্যে পাস করেছেন ১১ জন। পাসের হার ৩৬ দশমিক ৬৭ শতাংশ।ঘাটনগর পাহিড়াপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৩ জন। পাসের হার ৩৮ দশমিক ২৪ শতাংশ। পলাশবাড়ী চাঁচাইবাড়ী কামিল মাদ্রাসায় ৩৬ জনের মধ্যে পাস করেছেন ২২ জন। পাসের হার ৬১ দশমিক ১১ শতাংশ।নিতপুর দারুসসুন্নাহ ফাজিল মাদ্রাসায় ২৩ জনের মধ্যে পাস করেছেন ১৩ জন। পাসের হার ৫৬ দশমিক ৫২ শতাংশ। বারিন্দা শেখপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ২০ জনের মধ্যে পাস করেছেন ৬ জন। পাসের হার ৩০ শতাংশ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত