প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া পি.এন মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১ নভেম্বর) সকাল ১০ টায়ে ঐতিহ্যবাহী আড়পাঙ্গাশিয়া পি.এন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করেন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার শামসুজ্জামান কনক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক সৌমিত্র কুমার জোয়ারদার, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড এর ইউপি সদস্য মুকুন্দ কুমার পাইক, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ কুমার জোয়ারদার, আরও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মন্ডলীর সভাপতি বিধান কুমার জোয়ারদার, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ প্রমূখ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুশান্ত কুমার মন্ডল।প্রধান অতিথি বিদ্যালয়ের পরিবেশ ও রেজাল্ট দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি উপস্থিত সকল অভিভাবকদের বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে অঙ্গীকার করান। বিদ্যালয়ের মানোন্নয়নের জন্য সর্বাত্বক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত