প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
মহেশপুরে পথ হারানো দুই শিশুকে উদ্ধার,বাবার কাছে হস্তান্তর
ঝিনাইদহের মহেশপুরে পথ হারিয়ে ঘুরে বেড়ানো দুই শিশুকে উদ্ধার করে তাদের বাবার কাছে হস্তান্তর করেছে মহেশপুর থানা পুলিশ। সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহেশপুর বাজার এলাকা থেকে স্থানীয় সচেতন ব্যক্তিরা শিশু দুটিকে উদ্ধার করে থানায় সোপর্দ করেন।উদ্ধার হওয়া দুই শিশু হলো সুমাইয়া (৮) ও সোনিয়া (৫)। তারা মহেশপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জলিলপুর (মাঠপাড়া) গ্রামের মো. নাসিরুদ্দিনের মেয়ে।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে শিশু দুটিকে মহেশপুর বাজার এলাকায় একা ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নিরাপদে মহেশপুর থানায় নিয়ে যান। এ সময় শিশুরা নিজেদের বাড়ির ঠিকানা সঠিকভাবে বলতে পারছিল না। পরে মহেশপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় খোঁজখবর নেওয়ার পাশাপাশি মাইকিং, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচার করে।পুলিশের তৎপরতা ও স্থানীয় লোকজনের সহযোগিতায় একপর্যায়ে শিশু দুটির পরিচয় শনাক্ত হয়। পরে মহেশপুর থানা পুলিশের একটি দল জলিলপুর গ্রামে তাদের বাড়িতে গিয়ে বাবা মো. নাসিরুদ্দিনের সঙ্গে যোগাযোগ করে তাকে থানায় নিয়ে আসে।পরবর্তীতে শিশু দুটির পরিচয় ও অভিভাবকত্ব নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বাবার জিম্মায় হস্তান্তর করা হয়। সন্তানদের ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন বাবা মো. নাসিরুদ্দিন।বিষয়টি মহেশপুর থানার ওসি ইমরান আলম নিশ্চিত করেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত