প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে জেলা কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আল-মামুন মিয়া।প্রস্তুতিমূলক সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক যাদব সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান,জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।সভায় বক্তারা টুর্নামেন্টের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন এবং প্রতিযোগিতাটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।জেলা প্রশাসক আল-মামুন মিয়া বলেন, তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়াবিদদের খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চমৎকার একটি প্ল্যাটফর্ম। সিজন-২ টুর্নামেন্টটি যেন সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা যায়, সে জন্য জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসসহ সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য জয়পুরহাটের তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক ও মাদকমুক্ত জীবন গঠনে উদ্বুদ্ধ করা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত