প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৬
বগুড়ার দুপচাঁচিয়ায় ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি এবং বিভিন্ন মামলার আরও পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মাদক কারবারি রেজাউল করিম সবুজ ওরফে বিশু (৩৫)। তিনি উপজেলার খেহালী উত্তরপাড়ার মৃত ময়েন উদ্দিনের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামি হলেন,পশ্চিম আলোহালী গ্রামের আজম আলী (৪০), টেমা গ্রামের ওমর ফারুক এবং গয়াবান্ধা (লয়াপাড়া) গ্রামের আনোয়ার হোসেন।অন্যদিকে, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় মাসিন্দা গ্রামের আবদুল মান্নানের ছেলে আবদুল করিম (২৪) এবং পৃথক মারামারি মামলায় কাটাগাড়ী গ্রামের মৃত জয়নাল সরদারের ছেলে মুনছুর সরদারকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে আবদুল করিম নওগাঁ থেকে দ্রুতগতিতে ও বেপরোয়া ভঙ্গিতে ট্রাক চালিয়ে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছান। এ সময় তার চালিত ট্রাকের চাপায় জাহাঙ্গীর আলম (৫৬) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার ছয় আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বুধবার তাদের বগুড়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত