প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
জয়পুরহাটে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা
জয়পুরহাটে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা বিএনপির উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন,যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব,জেলা কৃষকদলের আহ্বায়ক মনজুরে মওলা পলাশ, পৌর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন বানু রুলি সাধারণ সম্পাদক জাহেদা কামাল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য শরিফুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এর গুরুত্ব তুলে ধরেন এবং দিনটি উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি সফল করার লক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত