প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা
বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (রেজি. নং রাজ-২৭৫৪) ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার হবীর মোড়ে সংগঠনের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন মিনহাজুল আবেদীন মিনাল।এ উপলক্ষে সংগঠনের আহ্বায়ক মো. মোস্তফা মাহবুব লিটনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রিপন সরদারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা এসএম আক্তারুজ্জামান মিঠু, বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সান্তাহার পৌর শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ গল্টু এবং সান্তাহার চার্জারচালিত অটোরিকশা মালিক ও শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আলী স্বপন। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শ্রমিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত