প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
ফুলবাড়ীতে ৩৬৮ বোতল সিরাপ জব্দ
দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক অভিযানে ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৩৬৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মাদক ও চোরাচালানি পণ্যের সিজার মূল্য ৯৫ হাজার ২০০ টাকা।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ মনিপুর বিওপি ও তপশী স্থায়ী পোস্টের সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩৬৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, ভবিষ্যতেও মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকে বিজিবি দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত