প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে মারপিট মামলার ৬ জন গ্রেপ্তার
বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মারপিট মামলার এজাহার নামীয় আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) থানা সূত্রে এ তথ্য জানা যায়।পুলিশ জানায়, উপজেলার জিয়ানগর ইউনিয়নের বিশা গ্রামে টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে আবু বক্কর সিদ্দিককে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা মামলায় সজীব আহম্মেদ (২৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।এ ছাড়া পৃথক অভিযানে মামুনুর রশিদ, আনিছুর রহমান বাবু, আলমগীর হোসেন ও রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। আনিছুর রহমান বাবুর বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। একই অভিযানে ছয় মাসের কারাদণ্ড ও ৬ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামকেও গ্রেপ্তার করেছে পুলিশ।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত