প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
বীরগঞ্জে উপজেলা পর্যায়ে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইংরেজি শিক্ষায় ভীতি দূর এবং ভাষার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের অধিক আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষে দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা পর্যায়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জুলফিকার আলী শাহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আবুল কালাম আজাদ, গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক নিকোলাশ কিস্কু, গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম।অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষ করে তুলতে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের যোগ্যতা তুলে ধরার সক্ষমতা অর্জন করবে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত