প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সাংবাদিকদের সাথে মতবিনিময়
ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদ্যাপন উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে জয়পুরহাট প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মাসুদ রানা প্রধান।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন,যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী হাসান মুক্তা,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফুল ইসলাম,মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীমসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত