প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ১৩ কেজি গাঁজা জব্দ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১৩ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে উপজেলার চওড়াটারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।শুক্রবার (৬ নভেম্বর) ১৫ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে বালারহাট বিওপি বিশেষ অভিযান পরিচালনা করে। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে আকস্মিক চেকপোস্ট স্থাপন করে বিজিবির একটি টহলদল চওড়াটারী এলাকায় তল্লাশি চালায়। এ সময় ভারত থেকে পাচার করে আনা ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য ৪৭ হাজার ২৫০ টাকা।বিজিবি আরও জানায়, এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।তিনি আরও বলেন, সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত