প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
ধামইরহাটে ভারতীয় ফেয়ারডিল উদ্ধার করেছে ১৪ বিজিবি
নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।রোববার (৮ নভেম্বর ২০২৬) রাত ১টা ১০ মিনিটে ধামইরহাট উপজেলার চৌধুরীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।১৪ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. গোলাম আজমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭১/৩-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল উদ্ধার করা হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত