প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
কাঁঠালিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ।রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার মো. মনিরুল ইসলাম।এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. হাছিব ভুট্টো আকন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুল ইসলাম তালুকদার, সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর রহমান এবং কাঁঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি ও আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হালিম।অনুষ্ঠানে জানানো হয়, কাঁঠালিয়া উপজেলায় বর্তমানে ৭৬টি সমবায় সমিতি রয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন সমবায় সমিতির উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত