প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
ভোলায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪ হাজার ৯০ টাকাসহ মো. আব্দুল হাসেম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টা ৫০ মিনিটে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবীপুর মুন্সিবাড়ির দরজার সামনে পাকা সড়ক থেকে তাঁকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) বিপ্লব কান্তি দাস সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান চালিয়ে আব্দুল হাসেমকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়।আটক আব্দুল হাসেম ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবীপুর সাইক্লোন সেন্টার-সংলগ্ন এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবুল কাসেম।এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত