প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
মান্দায় জাতীয় সমবায় দিবস উদযাপন,শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা প্রদান
সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, আত্মনির্ভরশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে নওগাঁর মান্দায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি, সমবায়ী ও সফল উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রশিদ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান মকে, নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের এজিএম মো. বেদারুল ইসলাম এবং জোতবাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মণ্ডল (সম্রাট)।এ সময় উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে সমবায় খাতে বিশেষ অবদান, সাফল্য ও উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।এতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে জোতবাজার বণিক সমবায় সমিতি লিমিটেড ও সতীহাট কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডকে সম্মাননা দেওয়া হয়। সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী সমবায় সমিতি হিসেবে সম্মাননা অর্জন করে জোতবাজার বণিক সমবায় সমিতি লিমিটেড।এ ছাড়া শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সচেতন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক বিকাশ কুমার মৈত্রেয় এবং সফল উদ্যোক্তা হিসেবে কুশুম্বা মধ্যেপাড়া কৃষি সমবায় সমিতি লিমিটেডের সদস্য মোছা. আমিনা খাতুন ও বাঁকাপুর গরু পালন কৃষি সমবায় সমিতি লিমিটেডের সদস্য মোছা. আসিয়া খাতুনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুকে সম্মাননা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের সভাপতি ইউএনও মোসা. আতিয়া খাতুন। একইভাবে সভাপতিকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।সম্মাননা প্রাপ্তদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ তৈরি হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের স্বীকৃতি সমবায়ীদের আরও উৎসাহিত করবে এবং স্থানীয় পর্যায়ে সমবায়ভিত্তিক উদ্যোগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত