প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৭
বগুড়ার দুপচাঁচিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার আসামি সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় এক আসামির হেফাজত থেকে ৯ দশমিক ৫ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, মাদকসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন গোফ্ফার আলী (৩৭)। তিনি উপজেলার বানিয়াদিঘী পশ্চিমপাড়ার দুদু মিয়ার ছেলে। অভিযানে তার হেফাজত থেকে ৯ দশমিক ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানামূলে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয় শাপলা বেগমকে। তিনি আটগ্রাম খুনিহারা এলাকার মো. ইব্রাহিম আলীর স্ত্রী। তিনি এক মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। একই অভিযানে নলঘরিয়া, তালোড়া এলাকার মো. মেহেরুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম, দক্ষিণপাড়ার সাদেক প্রামাণিকের মেয়ে জয়নাব বানু এবং খিহালী দক্ষিণপাড়ার আব্দুস সামাদের ছেলে শাহাদৎকে গ্রেপ্তার করা হয়।অন্যদিকে, নিয়মিত মামলার আসামি কাহালু উপজেলার জোগারপাড়া এলাকার মৃত আকিমুদ্দিনের ছেলে আব্দুর রহিম (৪৫) এবং নারী ও শিশু অপহরণ মামলার আসামি মৌকুড়ি এলাকার মো. উজ্জল হোসেনের ছেলে তানছিন হোসাইন (২১) পৃথক অভিযানে গ্রেপ্তার হন।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রোববার (৮ নভেম্বর) বগুড়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত