প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
আত্রাইয়ে সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে নারী কর্মী নিয়োগ
নওগাঁর আত্রাইয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় সড়ক রক্ষণাবেক্ষণ ও মাটিকাটার কাজের জন্য উপজেলার আট ইউনিয়নে মধ্যে আহসানগঞ্জ ও পাঁচুপুর ইউনিয়নে ১০ জন করে নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।রোববার ( ৮ নভেম্বর) উপজেলার আহসানগঞ্জ ও পাঁচুপুর ইউনিয়নে উন্মুক্ত বাছাই প্রক্রিয়া ও লটারির মাধ্যমে তাদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এ ছাড়া জরুরি প্রয়োজনে নিয়োগের জন্য আরও ১০ জন নারীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।সম্প্রতি অনুষ্ঠিত নিয়োগ ও বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার,আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মুঞ্জুরুল আলম মুঞ্জু, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ, এ সময় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী, ইউপি সদস্য সহ নিয়োগপ্রার্থী নারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উপজেলা এলজিইডি দপ্তর সূত্রে জানা গেছে, গ্রামীণ সড়ক ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের পাশাপাশি পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক সক্ষমতা বাড়াতে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে ১০ জন করে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে।সংশ্লিষ্টদের আশা, এ প্রকল্পের মাধ্যমে একদিকে গ্রামীণ সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার হবে, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ পেয়ে নির্বাচিত নারীরা তাদের পরিবারের আর্থিক সচ্ছলতায় অবদান রাখতে পারবেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত