প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিজিবির পুরস্কার বিতরণ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের মেধা, মনন ও সৃজনশীলতার পরিচয় তুলে ধরে।এ সময় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনা সম্পর্কে সচেতন করার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত