প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
বিরামপুরে শাহাদত হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দিনাজপুরের বিরামপুরে শাহাদত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী।সোমবার (৯ নভেম্বর) বিকেলে বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একপর্যায়ে তাঁরা কিছুক্ষণের জন্য প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।কর্মসূচিতে নিহত শাহাদাতের আত্মীয়স্বজন, ভাই-বোন, বন্ধুবান্ধবসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, শাহাদাত হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাঁরা অবিলম্বে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের ফাঁসির দাবি জানান।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত