প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল ও ইয়াবাসহ আটক ৩
ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে টাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। অভিযানে তাঁদের কাছ থেকে ১৯টি টাপেন্টাডল ও ৬৩টি ইয়াবা উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন, ঠাকুরগাঁওয়ের চোংগাখাতা এলাকার নুরে আলম শাহের ছেলে মো. শোয়েব শাহ (২৪) ও শ্রাবণ সাহা এবং একই এলাকার মো. ফরুক হোসেন শাহের ছেলে আরিফ শাহ।স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, আটক শোয়েব শাহ ও শ্রাবণ সাহা গড়েয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম শাহের ছেলে বলে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।তবে মাদক উদ্ধারের ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত