প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
পাঁচবিবিতে কালী পূজার পালায় মেয়র প্রার্থীর অর্থ প্রদান
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে করে দান তার মর্যাদা দেবে স্বয়ং ভগবান, বললেন বালিঘাটা ১ নং ওয়ার্ডের সনাতন ধর্মালম্বীরা।জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ১ নং ওয়ার্ডের পূর্ব বালিঘাটা সার্বজনীন দূর্গা মন্দিরে কালী পূজা উপলক্ষে ৯ নভেম্বর সোমবার রাতে মন্দির অঙ্গনে ধর্মীয় পালা, নিত্য ও গান পরিবেশিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে সেখানে পালা দেখতে যান এবং বক্তব্য রাখেন, মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।বক্তব্যে তিনি বলেন, অনুষ্ঠান দেখে আমার ভালো লাগলো। এখানে অনেক শিক্ষার বিষয় আছে। আমরা এ থেকে শিক্ষা নেব এবং ধর্মীয় পথে আসীন হব। আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি।শেষে অনুষ্ঠানের কিছুটা ব্যায়ভার মেটাতে উৎসব কমিটির সভাপতি পার্থ কুমার রায় ও সেক্রেটারি সবুজ কুমার রায়ের হাতে তার ব্যক্তিগত পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক সামছুল হুদা মন্ডল দুলাল, ৫ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর পদপ্রার্থী হারুনুর রশিদ সজল ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুজ্জামান সোহেল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত