প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অপরাধে এক জনের কারাদণ্ড
নওগাঁর আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং একই সাথে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অপরাধে একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) ছয়জন আসামিদের নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়। থানা সূত্রে জানাযায়, সোমবার রাতে আত্রাই থানা পুলিশের বিশেষ টিম উপজেলার বিভিন্ন ইউনিয়নে যৌথ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা এবং আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামিকে গ্রেফতার করে।গ্রেফতার ও দণ্ডপ্রাপ্তরা হলেন,উপজেলার সদুপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো.রফিকুল ইসলাম বকুল আত্রাই থানায় জিআর মামলা নং২৫৯/২৩ উপজেলার নবাবের তাম্বু গ্রামেরমো.ওহিদুল ইসলাম (৩৬) মো.হাবিবুর রহমান(৫০)মো.খবির উদ্দিন প্রাং (৫৫) উভয়ের পিতা মৃত সাবের আলী।সি আর মামলা নং ২২৩/২৬ উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের ব্রজপুর গ্রামে মো. রবিউল ইসলমের স্ত্রী মোছা.জাহানারা বিবি (৩৬) আত্রাই থানার সিআর ৩৪৭ /২৬ উপজেলার বিহারি গ্রামে পিতা মৃত কাজেম উদ্দিন মন্ডলের ছেলে মাকসুদুর রহমান রুবেল (২৫) কোট মামলা নং ৮৭ সাজা ৩৯/২৬ অভিযান চলাকালীন সময়ে মাদক সেবন করা বা জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে হাতেনাতে আটক হওয়া এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে নির্দিষ্ট ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়।আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহবুব আলম জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলের লক্ষ্যে পুলিশের এ ধরনের বিশেষ ও যৌথ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত