প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
দুপচাঁচিয়ায় দুই ডাকাতসহ পৃথক অভিযানে ৪ জন গ্রেপ্তার
বগুড়ার দুপচাঁচিয়ায় পৃথক অভিযান চালিয়ে ডাকাতি মামলার দুই পলাতক আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, দুপচাঁচিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহিদুল সরদারের ছেলে শিমুল সরদার (৩৬) এবং ধোকরকলা গ্রামের রুবেল প্রামাণিকের ছেলে রিপন প্রামাণিক (২৭)। তাঁরা দুজনই ডাকাতি মামলার পলাতক আসামি। অন্যদিকে, পৃথক অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা বিস্ফোরক মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, দুপচাঁচিয়া থানাধীন ইসলামপুর খানাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মুক্তার (৪০)। তিনি মৃত আহাদ আলীর ছেলে। অপরজন হলেন আদমদীঘি থানার চাঁপাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম। তিনি মৃত ছলিম উদ্দিনের ছেলে। পুলিশের পৃথক অভিযানে এই চারজনকে গ্রেপ্তার করা হয়।দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)মোঃ নাসিরুল ইসলাম জানান, চারজন আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত