প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
দিনাজপুর এসআরবির অভিযানে ঠাকুরগাঁওয়ে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মোঃ জিলানী মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩-এর দিনাজপুর ক্যাম্প।মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এসআরবি-১৩-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের খোচাবাড়ী বাজারসংলগ্ন মেসার্স সোনালী ফিলিং স্টেশনের সামনে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় এসআরবি-১৩-এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।এ সময় নাবিল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রী জিলানী মিয়ার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।গ্রেফতার জিলানী মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কালিপুর গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে।এসআরবি-১৩ জানায়, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে উদ্ধার করা গাঁজাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত