প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
ধুনট পৌরসভায় ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন
বগুড়ার ধুনট পৌরসভায় ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে পরিবারভিত্তিক জরিপ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভরনশাহী গ্রামে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী আনুষ্ঠানিকভাবে এ জরিপ কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও ফ্যামিলি কার্ড শুমারি প্রকল্পের সুপারভাইজার আলম হাসান।অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত