প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
বাঘায় মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
রাজশাহীর বাঘায় এক মাদ্রাসাছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে সোমবার ০৯-১১-২০২৬)বাঘা থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। ছাত্রীর দাদা ফরমান আলী প্রামানিক বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্ত শিক্ষক ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। এবিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।মামলা দায়েরের পরপরই সোমবার সন্ধ্যার আগে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত শিক্ষক নাইম ইসলাম সাজুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি খোর্দ্দ বাউসা গ্ৰামের বাসিন্দা ও উপজেলার একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এবিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত