প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
আটঘরিয়ায় ধানক্ষেতে গোপন বৈঠক, সাবেক উপজেলা চেয়ারম্যান আটক
পাবনার আটঘরিয়া উপজেলায় ধানক্ষেতের মাঝখানে গোপনে উঠান বৈঠক করার সময় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলামকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার একটি ধানক্ষেতে এ ঘটনা ঘটে।আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার একটি ধানক্ষেতের মাঝখানে কয়েকজন ব্যক্তি গোপনে উঠান বৈঠক করছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধানক্ষেতের মধ্যে কয়েকজনকে বৈঠক করতে দেখে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সেখান থেকে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তানভীর ইসলাম দৌড়ে পালাতে গিয়ে পড়ে যান। পরে পুলিশ তাকে আটক করে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। ধানক্ষেতের মধ্যে এমন গোপন বৈঠক ও সাবেক উপজেলা চেয়ারম্যানকে আটকের ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত