প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
বদরগঞ্জে মামলা তুলে নেওয়ার হুমকির অভিযোগে থানায় অভিযোগ
রংপুরের বদরগঞ্জ থানায় পারিবারিক কলহ, পরকীয়া সম্পর্ক ও আদালতে চলমান মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদানের অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মুখি টুডু নামের এক নারী থানায় হাজির হয়ে এই অভিযোগ দায়ের করেন। এঘটনাটি ঘটেছে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শিমুল ঝুড়ি গ্রাম এলাকায়।অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর যাবত স্বামী স্ত্রী হিসেবে ঘর-সংসার করে আসছেন ১নং বিবাদী বাপুই বাসকে ও মুখি টুডু। সম্প্রতি তিনি এক মুসলিম নারীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে সেই মুসলিম নারীকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ ব্যাপারে প্রতিবাদ করতে গেলে ১নং বিবাদী বাবুই বাসকে তার ১ম স্ত্রী মুখী টুডুকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বলে, অভিযোগে উল্লেখ রয়েছে। মুখি টুডুর দাবি তার স্বামী বাবুই বাসকে ২য় স্ত্রীকে নিয়ে বর্তমান তার বোনের বাড়ি শিমুলঝুড়ি স্কুল পাড়ায় অবস্থান করছেন। ৩ বছরের অধিক সময় ধরে বাপই বাসকে তার স্ত্রী মুখি টুডুর কোন খোঁজ খবর নেন না। এমনকি তার স্ত্রীর ভরনপোষণের ব্যাপারেও তিনি উদাসীন। তবে খোরপোসের এই বিষয়টি নিয়ে আদালতে ইতিমধ্যে একটি মামলা (মোকাদ্দমা নং- ১৪৯/২৫) চলমান রয়েছে। অভিযোগকারী আরও উল্লেখ করেন যে, গত ০২ নভেম্বর ২৬ তারিখে আনুমানিক সকাল ১০:৪০ মিনিটে শিমুলবুড়ি যুব ক্লাব সংলগ্ন এলাকায় পৌঁছালে বিবাদীরা তাকে পথরোধ করেন। এসময় অজ্ঞাত কিছু লোক ছোরা হাতে বাদিকে ধাওয়া করে। এ সময় ১নং বিবাদীর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে না নিলে তাকে প্রাণে মেরে ফেলবে ও লাশ গুম করবে বলে হুমকি দেয়। এ ঘটনায় আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনা দেখেন ও শোনেন। ঘটনার প্রত্যাক্ষ স্বাক্ষী ১ আনছারুল ইসলাম পিতা মোঃ মান্নান মেম্বার ও ২ সাজলি টুডু পিতা জহন টুডু।বর্তমানে বাদীদের ধারাবাহিক হুমকি ও আচরণে অভিযোগকারী চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা শেষে তিনি থানায় এসে এই লিখিত অভিযোগ দায়ের করেন। মুখী টুডুর সাথে কথা বলে জানা যায়,তার ভাষ্য সে দশটা বিয়ে করুক আমাকে আমার প্রাপ্ত পাওয়ানা বুঝে দিলে হলো। কিন্তু আমার স্বামী তিন বছর ধরে আমার কোন খোঁজ খবর নেয়না আমাকে কোন পাত্তা দেয় না।এবিষয়ে অভিযুক্ত বাবুই বাসকে সাংবাদিকদের জানান, আমার ১ম স্ত্রী আমার সাথে খুবই বাজে আচরণ করে আমাকে সে স্বামী হিসেবে কোন মুল্যায়ন করে না। বর্তমানে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে এটা সম্পুর্ন মিথ্যা সেদিন এধরণের কোন ঘটনা ঘটেনি।বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, আমাকে কেউ জানায়নি আমি জানিনা। তবে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত