প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নওগাঁর পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন মামলায় আদালতের জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।গ্রেপ্তারকৃত ১৫ জন আসামিকে মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে পত্নীতলা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত