প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
ইবিতে 'আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস' উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস~২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ।মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এবং বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতির যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. মিজানূর রহমান, সহযোগী অধ্যাপক নাজমুল হুদা,সহযোগী অধ্যাপক ড. কামাল উদ্দীন ,সহকারী অধ্যাপক ইসরাত জাহান সহ অনান্য শিক্ষকবৃন্দ ও বিভাগীয়শিক্ষার্থীরা ।দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করে বিভাগের শিক্ষার্থীরা। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপরে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।কর্মসূচির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবু সিনা বলেন, একজন অ্যাকাউন্ট্যান্টের শুধু সংখ্যাগত দক্ষতা থাকলেই চলবে না, সত্য, স্বচ্ছতা ও নৈতিক দায়িত্ববোধের প্রতিও অঙ্গীকারবদ্ধ হতে হবে। আর্থিক প্রতিবেদন তৈরিতে কোনো ধরনের তথ্য গোপন, বিভ্রান্তিকর উপস্থাপন কিংবা অনৈতিক চর্চার সুযোগ থাকা উচিত নয়। অ্যাকাউন্টিং পেশার সঙ্গে সংশ্লিষ্ট সকলের নৈতিক দায়িত্ব যথাযথভাবে পালন এবং স্বচ্ছ ও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন নিশ্চিত জরুরি।বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর বলেন, অ্যাকাউন্টিং হলো ব্যবসার ভাষা। এটি আর্থিক প্রতিবেদন তৈরির মাধ্যমে একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা দেয়। অ্যাকাউন্টিং মূলত স্বচ্ছতা, আস্থা, জবাবদিহি ও সুশাসনের ভাষা। নির্ভরযোগ্য অ্যাকাউন্টিং তথ্য ছাড়া কোনো ব্যবসাপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান কিংবা সরকারি সংস্থার পক্ষে টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব নয়।তিনি আরও বলেন, একজন বিনিয়োগকারী কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগের আগে জানতে চান, বিনিয়োগ কতটা নিরাপদ, প্রতিষ্ঠানটি লাভজনক কি না এবং ভবিষ্যতে এর সম্ভাবনা কেমন? এসব বিষয় নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন ছাড়া জানা সম্ভব নয়। আর এসব তথ্য সরবরাহের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে অ্যাকাউন্টিং।উল্লেখ্য, প্রতি বছর ১০ নবেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়ে থাকে। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে প্রথমবার দিবসটি পালন করা হয়। পেশাদার হিসাববিদদের কাজে উৎসাহ জোগাতে ও তরুণদের এ পেশায় আগ্রহী করে তুলতে দিবসটি বিভিন্ন দেশে উদযাপিত হয়ে থাকে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত