প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
মহাদেবপুরে জমি দখলের অভিযোগ প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে গ্রামবাসীর আবেদন
নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের হাটখোলা তেতুলপাড়া পূর্বপাড়াসহ আশপাশের এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন,চাঁদাবাজি, জমি দখলের চেষ্টা, সরকারি চলাচলের পথ বন্ধের পক্ষে অবস্থান নেওয়া এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে ময়েন উদ্দিন(৪২)এর বিরুদ্ধে। এসব ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।এ ঘটনায় প্রতিকার চেয়ে গত (১০ নভেম্বর) মঙ্গলবার মহাদেবপুর থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মহাদেবপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সংসদ সদস্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন উত্তরগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ময়েন উদ্দিন(৪২) পিতা: আজিম উদ্দিন (৬৩),নিজেকে উত্তরগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পরিচয় দিয়ে এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করেন। সেই প্রভাব ব্যবহার করে সাধারণ ও নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, হয়রানি এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগের অভিযোগ করেছেন গ্রামবাসীরা।অভিযোগকারীদের দাবি, সম্প্রতি উত্তরগ্রাম ইউনিয়নের হাটখোলা তেতুল পাড়া গ্রামের মানুষের দীর্ঘদিনের সরকারি চলাচলের পথ বন্ধ করে দেওয়ার পক্ষে অবস্থান নিয়ে তিনি এলাকায় বিরোধ সৃষ্টি করেছেন। এতে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।লিখিত আবেদনে আরও অভিযোগ করা হয়, গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে কৃষকদের নামে বরাদ্দকৃত কৃষি প্রণোদনার সার উত্তোলন করে বাজারে বিক্রির সময় ধরা পড়েন। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে বলেও আবেদনকারীরা উল্লেখ করেছেন।এ ছাড়া সরকারি ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধাভোগীর কার্ড করে দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ এবং উত্তরগ্রাম হাটখোলা দাখিল মাদ্রাসায় জাল সনদের মাধ্যমে চাকরি করে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও এমপিও সুবিধা গ্রহণের অভিযোগ। আবেদনকারীদের দাবি, এসব বিষয়ে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলেও এখন পর্যন্ত কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, সাধারণ মানুষকে রাজনৈতিকভাবে 'আওয়ামী লীগ' ট্যাগ দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায়, চাঁদাবাজি এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টার কারণে এলাকার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।আবেদনকারীরা অভিযোগগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত এবং গ্রামের মানুষের স্বাভাবিক চলাচলের সরকারি পথ উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন।এ বিষয়ে মহাদেবপুর থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন উত্তরগ্রাম ইউনিয়নের সর্বস্তরের সাধারণ বাসিন্দারা।তদন্ত কর্মকর্তা জানান, অভিযোগের বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ময়েন উদ্দিন বলেন আমি তাদের নামে অভিযোগ করেছি,তারা নাশকতা করার চেষ্টা করছে,তিনি উল্টো গ্রামবাসীকেই দোষারোপ করছেন। অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত