প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
গুইমারাতে বিএনপি অফিসে আগুন দেওয়ার ঘটনায় ১১ জন গ্রেফতার
খাগড়াছড়ির গুইমারাত উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও ছাত্রলীগের ১১ জনকে গ্রেপ্তার করেছে গুইমারা থানা পুলিশ। ১০ নভেম্বর মঙ্গলবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, গুইমারা উপজেলার হলো বড়পিলাক গ্রামের মহসিন আলী,ফজলু মিয়া,লাল মিয়া, রমজান আলী, আতিকুল, বাবুল মিজি, খলিল, দ্বীন ইসলাম, সজিব। জালিয়াপাড়ার নুরুজ্জামান ও মাটিরাঙ্গার হেমেন্দ্র ত্রিপুরা। দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা সকলে আওয়ামীলীগ এবং ছাত্রলীগের সাথে জড়িত। তাদের বিরোদ্ধে বড়পিলাক ওয়ার্ড বিএনপির সভাপতি তরব আলী বাদী হয়ে গুইমারা থানায় মামলা দায়ের করেছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী জানান বড়পিলাকে বিএনপি অফিসে আগুন দেওয়ার ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার কারা হয়েছে। তাদের বিরোদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলা নং ০১ তাং ১০/১১/২৬ ইং। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত