প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
ধুনটে দেড় কেজি গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বগুড়ার ধুনটে দেড় কেজি গাঁজাসহ মো. আব্দুস সালাম সরকার (৫৮) নামে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২০ মিনিটের মধ্যে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহরী গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডলের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাড়ির দক্ষিণ পাশের একটি শয়নকক্ষ তল্লাশি করে প্লাস্টিকের ব্যাগে রাখা ১ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বাদী হয়ে আব্দুস সালাম সরকারের বিরুদ্ধে ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত