প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, পরীক্ষার যন্ত্রপাতি অচল থাকা, দালালদের দৌরাত্ম্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় অবহেলাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।দুদক সূত্রে জানা গেছে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসাসেবা নিতে নানা ধরনের হয়রানির অভিযোগ রয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় ফেলে রাখায় সরকারি অর্থের অপচয়, হাসপাতালের অভ্যন্তরে দালালদের দৌরাত্ম্য এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অবহেলার অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে দুদকের দিনাজপুর জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়। দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন, বেশ কিছু অভিযোগের সত্যতা যাচাই করতে আমরা অভিযান পরিচালনা করেছি। অভিযানকালে প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে। জব্দকৃত কাগজপত্র যাচাই-বাছাই করে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তীতে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত