প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
গুইমারায় শিক্ষা সামগ্রী, ক্রীড়া সরঞ্জাম ও সোলার প্যানেল বিতরণ
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে মানবিক ও কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের উদ্যোগে নাক্রাইপাড়া এলাকায় শিক্ষা সামগ্রী, ক্রীড়া সরঞ্জাম বিতরণ এবং সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপন করা হয়েছে।১১ নভেম্বর সকাল ১১:৩০ ঘটিকা থেকে ১২:৩০ ঘটিকা পর্যন্ত নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি বিশেষ কল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ, ০২টি ফুটবল এবং ০১ সেট গোলপোস্টের নেট বিতরণ করা হয়। এছাড়াও রাতে স্থানীয় জনগণের নিরবচ্ছিন্ন আলোর সুবিধা নিশ্চিতকরণের লক্ষে নাক্রাইপাড়ায় ০১টি সোলার প্যানেল স্থাপন করা হয়।বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক পদক্ষেপে স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠী, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।পার্বত্য চট্টগ্রামে শান্তি রক্ষা ও জননিরাপত্তা বিধানের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিন্দুকছড়ি জোনের এ জনকল্যাণমূলক উদ্যোগ বেসামরিক-সামরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং পাহাড়ি এলাকার মানুষের মনে সেনাবাহিনীর প্রতি আস্থা ও আত্মবিশ্বাস বহুগুণ বৃদ্ধি করবে।বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন ও শান্তি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত