প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
ভাঙ্গুড়ায় মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
পাবনার ভাঙ্গুড়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং ট্রাফিক আইন মানতে বাধ্য করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের নেতৃত্বে শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজারের স্মৃতি শহীদ চত্বরে এই ভ্রাম্যমাণ আদালত অনুষ্ঠিত হয়।অভিযানকালে ইউএনও সুরাইয়া মমতাজ মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র এবং হেলমেট ব্যবহারের বিষয়টি সরাসরি যাচাই করেন। লাইসেন্স ও হেলমেটবিহীন চালকদের সতর্ক করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।অভিযানের সময় ইউএনও চালকদের ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, বৈধ ড্রাইভিং লাইসেন্স সবসময় সঙ্গে রাখা এবং দুর্ঘটনা থেকে রক্ষা পেতে মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে।ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন জানিয়েছে, সড়ক দুর্ঘটনা কমাতে, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত