প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
পাঁচবিবিতে নাশকতার মামলায় আওয়ামীলীগের ২ নেতাকর্মী গ্রেফতার
জয়পুরহাটের পাঁচবিবিতে নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ। ১১ই নভেম্বর বুধবার রাতে জয়পুরহাট জেলা পুলিশ সুপার শাহনাজ বেগমের দিকনির্দেশনায় পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার ধরঞ্জী ও আওলাই ইউনিয়নে অভিযান চালিয়ে নাশকতার মামলায় পলাতক আসামী ধরন্জী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রতনপুর গ্রামের মোঃ হোসেন আলীর পুত্র মোঃ সারোয়ার হোসেন (৫২), ও আওলাই ইউনিয়নের ছাত্রলীগের সক্রিয় কর্মী শাইলট্টি গ্রামের মোঃ ইউসুফ আলীর পুত্র মোঃ নাজমুল আকন্দ (২০) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। এ ব্যাপারে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার এই আসামিগণ কে আটক করে ১২ই নভেম্বর বৃহস্পতিবার বিচারের জন্য জেল হাজতে প্রেরন করা হয়েছে। নাশকতার মামলায় কাউকেই ছাড় দেয়া হবে না, এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত