প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
জয়পুরহাটে আদিবাসীদের দুই দিনব্যাপী শহরায় উৎসব চলছে
জয়পুরহাটে আদিবাসীদের দুই দিনব্যাপী ঐতিহাসিক শহরায় উৎসব চলছে। গতকাল জয়পুরহাট সদর উপজেলার আলী আদিবাসী গ্রামে দুই দিনব্যাপী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া।এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নেসার, জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রতন সিং, জয়পুরহাট শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুলসহ স্থানীয় আদিবাসী সদস্যরা। দুদিন ব্যাপী শহরায় উৎসবে বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর নৃত্য, গান এবং আদিবাসী মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে বলে জানা গেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত