প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
দুপচাঁচিয়ায় সড়কে অবৈধভাবে বালু রাখায় প্রাণ গেল সিএনজি চালকের
বগুড়ার দুপচাঁচিয়ায় সড়কের ওপর অবৈধভাবে বালু রাখার কারণে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোজাফফর হোসেন (২৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাইকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাফফর হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার দেবি শাওঁল গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে গ্যাস নেওয়ার উদ্দেশ্যে সিএনজি নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন মোজাফফর হোসেন। পথে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাইকপাড়া এলাকায় সড়কের ওপর অবৈধভাবে স্তূপ করে রাখা বালুর কারণে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ওপর অবৈধভাবে বালু ফেলে রাখার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ সড়কে এভাবে বালু রাখায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত