প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক
নওগাঁর পত্নীতলায় ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সবুজ (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে তাকে আটক করে।বিজিবি সূত্রে জানা যায়, শীতলমাঠ বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৪/২-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শীতলমাঠ গজুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ মোঃ সবুজকে আটক করা হয়।আটক মোঃ সবুজ (৩৪) নওগাঁর পত্নীতলা উপজেলার নির্মইল গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত