প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
পাঁচবিবিতে স্কাউটদের সাথে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও
ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ কাশপিয়া তাসরিন স্কাউট ও শিক্ষার্থীদের সাথে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়।গতকাল বৃহস্পতিবার সকালে লতীহাটি দারুল ইসলাহ্ একাডেমী শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ইউএনও। উপজেলা প্রশাসন পৌর প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া উপজেলার লকমা জমিদার বাড়ির চারপাশের অজাচিত আগাছা কেটে পরিষ্কার পরিচ্ছন্নতার শুভ উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন একাডেমী সুপারভাইজার জহুরুল ইসলাম, পাঁচবিবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার, সহকারি প্রধান শিক্ষক মোঃ হাসিবুল আলম ও বিডি ক্লিনের উপদেষ্টা জয়নুল আবেদীনসহ শিক্ষক শিক্ষার্থীরা।উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কার্যক্রম উদ্বোধনের আগে উপস্থিত সকলকেই শপথবাক্য পাঠ করান। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, ডেঙ্গু প্রতিরোধেই মশক নিধন নয় আপনার আমার সবার বাসাবাড়ির চারপাশ নিয়মিত পরিষ্কার রাখা উচিত।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত