প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
দিনাজপুর ২৯ বিজিবির অভিযানে ভারতীয় মাদকসহ যুবক আটক
দিনাজপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও মোটরসাইকেলসহ মোঃ হাবিবুর রহমান (২৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে দিনাজপুরের কোতোয়ালি থানার শালকি দক্ষিণপাড়া এলাকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন মনিপুর বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।আটক হাবিবুর রহমান কোতোয়ালি থানার মনিপুর গ্রামের বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট টেনসিউইন-০.৫ (TENSIWIN 0.5) ১৬ পিস এবং একটি হিরো ডিলাক্স ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা মালামালের সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৭৮০ টাকা।এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে জব্দ করা মাদকদ্রব্যসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকে বিজিবি দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত